বেরোবিতে নারী শিক্ষার্থী নিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

বেরোবিতে নারী শিক্ষার্থী নিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট টেম্পারিং, যৌন হয়রানি এবং রাজনৈতিক প্রতিহিংসার দায়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কুশপুত্তলিকায় জুতার মালা পড়িয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

আজ সোমবার(২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে আয়োজিত গণজমায়েতে দোষীদের বিরুদ্ধে প্রতীকী জুতার মালা পরানো হয়। গণজমায়েতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই দিন সন্ধ্যায় শিক্ষার্থীরা মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মোঃ রশীদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। এছাড়া পরিসংখ্যান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের পরিক্ষায় কম মার্ক দেয়ার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান, এসব গুরুতর অভিযোগ বারবার উত্থাপিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন প্রায় নিরব ভূমিকাই পালন করছে। এসময় শিক্ষার্থীরা দাবি করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ে এসব নিপীড়ন বিষয়ে অভিযোগ সেল গঠন করা হয় যেন হয়রানির শিকার শিক্ষার্থী নাম প্রকাশ না করেও অভিযোগ দিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান,এসব বিষয়ে ফেসবুকে ও বিভিন্ন পত্রিকায় লেখালিখি হচ্ছে সেটি সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ না দেওয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন এ বিষয়ে লিখিত অভিযোগকারীর নিরাপত্তার স্বার্থে নাম গোপন রাখা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT