নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

শাওয়াল মাসের ছয় রোজা রেখেছেন?

সংকলিত
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৯০ বার দেখা হয়েছে
শাওয়াল মাসের ছয় রোজা

আজ ২২, শাওয়াল। আর এক সপ্তাহ বাকি আছে শাওয়াল মাসের। আপনি কি শাওয়াল মাসের ছয় রোজা রেখেছেন?
আবু আইয়ুব আনসারি (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখল অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারাবছর ধরেই রোজা রাখল। (সহিহ মুসলিম, হাদিস: ১১৬৪)

ফজিলতপূর্ণ শাওয়াল মাসের ছয় রোজা গুলো প্রত্যেক মুসলমানকেই রাখা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলার বিরাট উপঢৌকন পেতে রমজানের রোজা রাখার পর ছয়টি রোজা রাখা একদমই সহজ।

এ প্রসঙ্গে হজরত উবাইদুল্লাহ (রা.) থেকে এটি বর্ণিত হয়েছে। তিনি বলেন-একদিন রসুলুল্লাহ (স.)-কে জিগ্যেস করলাম, ইয়া রসুলাল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারব? তখন রসুল (স.) বললেন, ‘তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের ফরজ রোজা রাখো এবং রমজানেরর পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে (জামে তিরমিজি: ১ম খণ্ড, পৃ-১৫৭)। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত।

‘তাছাড়া হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রসুল (স.) বলেন, ‘রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা।’ অন্য রেওয়ায়েতে আছে, ‘যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য (মুসনাদে আহমদ, ৫/২৮০; দারেমি: ১৭৫৫)।’

স্তুত ওপরিউক্ত হাদিসের সঙ্গে পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াতের মিল রয়েছে; যেমন-মহান আল্লাহ বলেছেন, ‘কেউ কোনো নেক আমল করলে, তাকে তার দশ গুণ সওয়াব প্রদান করা হবে (সূরা আনআম: ১৬০)।’ রমজানের এক মাসের দশ গুণ হলো ১০ মাস আর শাওয়াল মাসের ছয় দিনের দশ গুণ হলো ৬০ দিন, অর্থাৎ দুই মাস। সুতরাং ৩৬টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরিয়তসম্মত কারণে রমজানের পূর্ণমাস রোজা রাখেননি, এমন লোকদের শাওয়াল মাসের ছয় রোজা রাখাতে বাধা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT