নোটিশ:
শিরোনামঃ
তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য: প্রধানমন্ত্রী বাংলাদেশ–যুক্তরাজ্য বাণিজ্য সহযোগিতা বাড়াতে হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সাক্ষাৎ সম্পাদকীয়: বুড়িগঙ্গা রক্ষায় পরিচ্ছন্নতার আগে দূষণের উৎস বন্ধ করতে হবে মেট্রোরেলের বাকি রুট দ্রুত শেষ ও মনোরেল চালুর সম্ভাবনা বিবেচনায় সরকার বিমা দাবির প্রায় ৭৩ শতাংশ অনিষ্পন্ন: অর্থ উপদেষ্টা তিতুমীর বুড়িগঙ্গার তীরে পাঁচ কিলোমিটারজুড়ে প্লাস্টিক বর্জ্য, অপসারণ কার্যক্রম চলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষকের পদ শূন্য: শিক্ষামন্ত্রী চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে জয়ফুল, সম্ভাব্য কর্মসংস্থান ২,২৩০ জনের ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে

সেভেন সিস্টার্সে বিনিয়োগে আগ্রহী ভারত, আয়োজন হবে আন্তর্জাতিক সম্মেলন

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে
ভারতের উপরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত সাতটি রাজ্যে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া-র বরাতে জানা গেছে, আসন্ন ‘উত্তর-পূর্ব বিনিয়োগকারী সম্মেলন-২০২৫’-কে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জয়শঙ্কর। সেখানে তিনি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের এই অঞ্চলের অপার সম্ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার এবং তা নিজ নিজ সরকার ও শিল্প উদ্যোক্তাদের কাছে তুলে ধরার আহ্বান জানান।

জয়শঙ্কর বলেন, উত্তর-পূর্বাঞ্চল এখন ভারতের গুরুত্বপূর্ণ নীতিমালার কেন্দ্রে রয়েছে। ‘প্রতিবেশী প্রথম নীতি’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং বিমসটেক (বেআফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) বাস্তবায়নের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভারতের এই অঞ্চল পাঁচটি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিচ্ছে এবং এটি ভারতীয় উপমহাদেশকে আসিয়ান অঞ্চলের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ সংযোগস্থল।

ভারতের বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প, যেমন ত্রিপাক্ষিক মহাসড়ক ও কালাদান করিডোর, এই অঞ্চল থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ জয়শঙ্কর লেখেন, “উত্তর-পূর্ব ভারতের পর্যটন সম্ভাবনা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবেশদ্বার হিসেবে এর গুরুত্ব এবং বৈশ্বিক শ্রমবাজারে এর সম্ভাবনা তুলে ধরেছি। আমরা আত্মবিশ্বাসী, আসন্ন সম্মেলন এই অঞ্চলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

প্রসঙ্গত, এর আগে গত ৩ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ অঞ্চল আখ্যা দিয়ে বাংলাদেশকে এর ‘সমুদ্র প্রবেশের একমাত্র অভিভাবক’ হিসেবে উল্লেখ করেছিলেন, যার পর জয়শঙ্করের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT