মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষকের পদ শূন্য: শিক্ষামন্ত্রী

- আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
- ২২ বার দেখা হয়েছে


দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৮৮ হাজার ৩৮১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ১৮ নভেম্বর সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য। সরকারি বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানোর জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। বেসরকারি বিদ্যালয়ে এনটিআরসিএ নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত ২৬ হাজার ৬৮১ পদের মধ্যে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় অনুমোদিত ২ লাখ ৫০ হাজার ৩০৮ পদের মধ্যে ১ লাখ ১ হাজার ৮৭৩টি শূন্য রয়েছে বলে জানান তিনি। শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত নিয়োগ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।
সূত্র: বাসস, ১৮ নভেম্বর ২০২৬। ছবি: প্রতীকী।






Leave a Reply