বিসিবিতে নানা অনিয়মে দুদকের অভিযান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

বিসিবিতে নানা অনিয়মে দুদকের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার সরাসরি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট ইউনিট বিসিবি কার্যালয়ে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আল আমিন, সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং ইন্সপেক্টর সেলিম।

দুদক জানায়, বিসিবির থার্ড ডিভিশন ক্রিকেট দল বাছাইয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আগে যেখানে ৩-৪টি দল অংশ নিতো, এবার সেখানে অংশ নিয়েছে ৬০টি দল। ফি পাঁচ লাখ থেকে এক লাখ টাকায় নামিয়ে আনার ফলে এ সংখ্যা বেড়েছে বলে বিসিবি দাবি করলেও, বিষয়টির পেছনে দুর্নীতির সম্ভাবনা দেখছে দুদক।

এ ছাড়া বিপিএলের টিকিট বিক্রিতেও বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুদক জানায়, তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত ৮টি বিপিএলে মোট ১৫ কোটি ৬০ লাখ টাকার টিকিট বিক্রি দেখানো হলেও, একাদশ আসরেই বিক্রি দেখানো হয়েছে ১৩ কোটি টাকার টিকিট। এত বড় পার্থক্যের কারণ খুঁজতেই চলছে তদন্ত।

দুদক আরও জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএল আসরেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই আসরের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা, কিন্তু ব্যয় দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে বাস্তবে খরচ হয়েছে মাত্র সাত কোটি টাকা, বাকি ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তাধীন।

এসব অভিযোগের তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক আল আমিন। প্রতিবেদন জমার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT