নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা চীনের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে
মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। দেশটি জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করারও সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। বিশ্লেষকরা মনে করছেন, এতে বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হবে।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আগে, গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন যে, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা আগের ২০ শতাংশের সঙ্গে যোগ হয়ে মোট ৫৪ শতাংশে পৌঁছাবে।

আরও পড়ুনঃ

ইসরায়েলে ২০ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের শুল্ক নীতির চাপে মার্কিন জনগণ: যুক্তরাষ্ট্রে পোশাকের দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কা

এর প্রতিক্রিয়ায় চীন জানায়, তারা এরই মধ্যে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা এবার আরও ৩৪ শতাংশ বাড়ানো হচ্ছে।

চীনের পাল্টা সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ মন্তব্য করেন, “চীন ভুল খেলছে। তারা আতঙ্কে রয়েছে এবং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই।”

তিনি আরও দাবি করেন, চীনের সিদ্ধান্তের পর ভিয়েতনাম মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির এই শুল্কযুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও চীন নয়, গোটা বিশ্বে বিনিয়োগ, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT