নোটিশ:
শিরোনামঃ
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা

বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শুক্রবার সম্ভাব্য মোদি-ইউনূস বৈঠক

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে
সংগ্রহীত

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুই দিনের সফরে ব্যাংকক যাচ্ছেন। এ সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনের পাশাপাশি ড. ইউনূস বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন এবং বিভিন্ন গণমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার প্রদান করবেন। এছাড়া, থাইল্যান্ডের সঙ্গে দুটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় তিনি উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা ত্যাগ করবেন এবং শুক্রবার রাত ৮টায় দেশে ফিরবেন। এ সফরে তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন থাকবেন।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ সরকারিভাবে অনুরোধ করেছে। প্রথমদিকে ভারত এ বিষয়ে অনাগ্রহ দেখালেও পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে।

বৈঠকটি হলে এটি হবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস ও মোদির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এর আগে তারা টেলিফোনে কথা বলেছেন।

প্রসঙ্গত, বুধবার থেকে ব্যাংককে শুরু হওয়া বিমসটেক শীর্ষ সম্মেলন ৪ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে ‘বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০’ কৌশলপত্র গৃহীত হওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT