নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ইসরায়েলকে ৫১০ মিলিয়ন ডলারের গাইডেড বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে
সংগ্রহীত

০১ জুলাই ২০২৫

গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতা চলতে থাকার মধ্যেই তেলআবিবকে বিপুল পরিমাণ গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ গাইডেড বোমা কিট ও সংশ্লিষ্ট প্রযুক্তি সহায়তা সরবরাহে সম্মতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু।

মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, চুক্তির আওতায় ইসরায়েল পাবে ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) গাইডেন্স কিট, যা বিএলইউ-১০৯ বোমায় ব্যবহৃত হয়। পাশাপাশি ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২এফ/বি জেডিএএম কিট সরবরাহ করা হবে, যা এমকে-৮২ বোমায় ব্যবহৃত হয়। চুক্তির আওতায় প্রকৌশল, সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত থাকবে।

এই অনুমোদন এমন এক সময়ে এসেছে, যখন গাজায় প্রতিদিনই ইসরায়েলি সামরিক হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ হাজার ৫০০ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শুধুমাত্র সোমবার ইসরায়েলি বিমান হামলা ও কামান গোলায় অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে। হামলার লক্ষ্য ছিল জনবহুল এলাকা ও বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্র।

এই প্রেক্ষাপটে ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন বিশ্লেষকরা এই অস্ত্র সহায়তাকে ইসরায়েলের যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রের ‘নৈতিক সহায়তা’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত বছর (২০২৪ সালের নভেম্বরে) আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT