একাধিক পদে জনবলের আহ্বান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

একাধিক পদে জনবলের আহ্বান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের

জব ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে
বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) গত ২ মার্চ ২০২৫ তারিখে নিজেদের ওয়েবসাইটে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনের শেষ তারিখ: ৩ এপ্রিল ২০২৫

আবেদন করতে ভিজিট করুন এখানে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

গত ১৯ মে ২০২৪ তারিখে পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ১২ মে ২০২৪ তারিখের ০৩.০৮.২৬৮০,২৪৫.১১.৬২৫.২৩-২৯২ নম্বর স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক বিডা’র সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে (http://bida.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম, বেতন স্কেল, বয়সসীমা, শূন্য পদের সংখ্যা ও প্রয়োজনীয় যোগ্যতা:

১. সিস্টেম এনালিস্ট

  • বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/- (গ্রেড-৫)
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর
  • শূন্য পদের সংখ্যা: ১ (এক)
  • প্রয়োজনীয় যোগ্যতা:
    (১) কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    (২) সরকারি/আয়ত্তশাসিত/অধিকৃত প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ০৩ (তিন) বছরের চাকরি।
    (৩) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২. প্রোগ্রামার

  • বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর
  • শূন্য পদের সংখ্যা: ১ (এক)
  • প্রয়োজনীয় যোগ্যতা:
    (১) কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    (২) সরকারি/স্বায়ত্তশাসিত/অধিকৃত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ০৪ (চার) বছরের চাকরি।

৩. সহকারী পরিচালক

  • বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
  • শূন্য পদের সংখ্যা: ১৬ (ষোল)
  • প্রয়োজনীয় যোগ্যতা:
    • (১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-এ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
    • (২)MS Office পরিচালনায় দক্ষতা
    • (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৪. হিসাবরক্ষণ কর্মকর্তা

  • বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
  • শূন্য পদের সংখ্যা: ১ (এক)
  • প্রয়োজনীয় যোগ্যতা:
    (১) বাণিজ্যের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-এ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
    (২) MS Office পরিচালনায় দক্ষতা।
    (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৫. জনসংযোগ কর্মকর্তা

  • বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর
  • শূন্য পদের সংখ্যা: ১ (এক)
  • প্রয়োজনীয় যোগ্যতা:
    (১) পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-এ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
    (২) MS Office পরিচালনায় দক্ষতা।
    (৩) শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৬. অন্যান্য শূন্য পদসমূহ:

পদের নাম বেতন স্কেল বয়সসীমা শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা
সহকারী প্রোগ্রামার ২২০০০-৫৩০৬০/- অনূর্ধ্ব ৩২ বছর ১ (এক) কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
ফোরম্যান (অটোমোবাইল) ১৬০০০-৩৮৬৪০/- অনূর্ধ্ব ৩২ বছর ১ (এক) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ (চার) বছরের ডিপ্লোমা ডিগ্রি।
মেইনটেনেন্স সহকারী ১১৩০০-২৭৩০০/- অনূর্ধ্ব ৩২ বছর ১ (এক) কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/ডিপ্লোমা।
লাইব্রেরিয়ান ১১৩০০-২৭৩০০/- অনূর্ধ্ব ৩২ বছর ২ (দুই) গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি।
ফটোগ্রাফার ৯৩০০-২২৪৯০/- অনূর্ধ্ব ৩২ বছর ১ (এক) স্নাতক ডিগ্রি, ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদসহ কর্ম অভিজ্ঞতা।
লাইব্রেরী সহকারী ১৩০০-২২৪৯০/- অনূর্ধ্ব ৩২ বছর ১ (এক) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপি-এ স্নাতক ডিগ্রি, MS Office পরিচালনায় দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা।
অফিস সহায়ক ৯৩০০-২২৪৯০/- অনূর্ধ্ব ৩২ বছর ৫৫ (পঞ্চান্ন) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

 

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT