নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

ভ্যাট ফাঁকিরোধে মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় বসানো হবে ইএফডি

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে
ইএফডি (EFD),ভ্যাট ফাঁকি, মহাসড়কের হোটেল, রেস্তোরাঁ, সেলস ডাটা কন্ট্রোলার, এনবিআর, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, ভ্যাট রশিদ, রাজস্ব আয়, IVAS সিস্টেম, ট্যাক্স ফাঁকি, ইলেকট্রনিক চালান, মূসক বাস্তবায়ন, জেনেক্স আইটি, ভ্যাট সংগ্রহ, কমিশনার, লটারি, সরকারি কোষাগার, ভোক্তা, খরচ, সঠিক ভ্যাট, ট্যাক্স ইস্যু

দেশের মহাসড়কে অবস্থিত সব ভ্যাটযোগ্য হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ সংক্রান্ত নির্দেশনা দেন, যার পরিপ্রেক্ষিতে মূসক বাস্তবায়ন অনুবিভাগ মাঠপর্যায়ের সব কমিশনারকে মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের নির্দেশনা পাঠিয়েছে। এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিকভাবে ভ্যাট সংগ্রহ নিশ্চিত করতে এনবিআর প্রতি মাসে ইএফডি মেশিনের জেনারেট করা ভ্যাট রশিদের মাধ্যমে লটারি আয়োজন করবে এবং বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার প্রদান করবে। এ জন্য ভোক্তাদের মহাসড়কের রেস্তোরাঁগুলোতে কেনাকাটার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এনবিআরের মতে, ভ্যাট চালান না নিলে পরিশোধিত ভ্যাট সরকারি কোষাগারে জমা হওয়ার নিশ্চয়তা থাকে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলো দিনরাত ব্যবসা চালালেও বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু করা হয় না, ফলে সরকারি কোষাগারে নির্ধারিত ভ্যাট জমা পড়ছে না। এ অবস্থায় রাজস্ব ফাঁকি রোধে এনবিআর চেয়ারম্যান এসব প্রতিষ্ঠানে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপনের বাধ্যবাধকতার নির্দেশ দিয়েছেন।

সরকারের রাজস্ব আয় বাড়াতে নতুন করদাতা চিহ্নিতকরণ, ভ্যাট হার পুনর্নির্ধারণ ও ভ্যাট ফাঁকি রোধে এনবিআর মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স আইটি গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও পরিচালনার মাধ্যমে IVAS (আইভাস) সিস্টেমে লেনদেনের তথ্য সংযোজনের কাজ করছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT