সিটিগ্রুপের ভুলে গ্রাহকের অ্যাকাউন্টে ৮১ ট্রিলিয়ন ডলার জমা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিগ্রুপের ভুলে গ্রাহকের অ্যাকাউন্টে ৮১ ট্রিলিয়ন ডলার জমা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে
সিটিগ্রুপের ভুল,সিটিগ্রুপ, ব্যাংক লেনদেন ভুল, ৮১ ট্রিলিয়ন ডলার, সিটিগ্রুপ গ্রাহক অ্যাকাউন্ট, ব্যাংকিং ত্রুটি, মার্কিন বিনিয়োগ ব্যাংক, ফেডারেল রিজার্ভ, আর্থিক ভুল, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যাংক পরিচালনা সমস্যা, সিএফও মার্ক ম্যাসন, ফাইন্যান্সিয়াল টাইমস, ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, ডাটা ব্যবস্থাপনা, অর্থ লেনদেন ভুল, ব্যাংকিং নিরাপত্তা, জরিমানা, ব্যাংক ত্রুটি সংশোধন

সিটিগ্রুপের ভুলে গ্রাহকের অ্যাকাউন্টে ৮১ ট্রিলিয়ন ডলার জমা। মার্কিন বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ এক গ্রাহকের অ্যাকাউন্টে ভুল করে ৮১ ট্রিলিয়ন ডলার পাঠিয়ে দেয়, যেখানে আসলে জমা করার কথা ছিল মাত্র ২৮০ ডলার।

এই বড় ধরনের ভুল ব্যাংকের এক পেমেন্ট কর্মীর চোখ এড়িয়ে যায় এবং পরদিন যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও এটি ধরতে ব্যর্থ হন। তবে লেনদেনের দেড় ঘণ্টা পর এক তৃতীয় কর্মী ভুলটি চিহ্নিত করেন এবং সংশোধনের জন্য কয়েক ঘণ্টা সময় লাগে।

সৌভাগ্যবশত, অর্থ সিটিগ্রুপের বাইরে চলে যাওয়ার আগেই এই ভুল ধরা পড়ে। ব্যাংকটি পরে ফেডারেল রিজার্ভ ও অফিস অভ দ্য কম্পট্রোলার অফ দ্য কারেন্সিকে ঘটনাটি জানায়।

সিটিগ্রুপ এক বিবৃতিতে জানায়, তাদের ‘ডিটেকটিভ কন্ট্রোল’ দ্রুত ভুলটি শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে সংশোধন করে। ব্যাংকের দাবি, এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব গ্রাহক বা প্রতিষ্ঠানের ওপর পড়েনি।

ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) জানিয়েছে, ২০২৩ সালে সিটিগ্রুপে অন্তত ১০টি বড় ভুল লেনদেন হয়েছে, যেগুলোর প্রতিটির পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলারের বেশি। আগের বছর এই ধরনের ভুল হয়েছিল ১৩টি।

সিটিগ্রুপের সিএফও মার্ক ম্যাসন বলেছেন, ব্যাংকটি ঝুঁকি ব্যবস্থাপনা, ডাটা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সংস্থার চাহিদাগুলো পূরণে ব্যাপক বিনিয়োগ করছে। তবে ব্যাংকের পরিচালন সংক্রান্ত সমস্যাগুলো নতুন নয়। ২০২০ সালে ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় সিটিগ্রুপকে। এছাড়া,সিটিগ্রুপের ভুলে ২০২৩ সালের জুলাইয়ে একই ধরনের দুর্বলতার জন্য আরও ১৩৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT