নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

ফ্যাসিবাদের পক্ষে লেখার স্বাধীনতা চায় একটি গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৮৮ বার দেখা হয়েছে
ফ্যাসিবাদের পক্ষে লেখার স্বাধীনতা

সম্প্রতি ছাত্র-সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে কোনো সংবাদমাধ্যম লিখলে কলম ভেঙে দেওয়া হবে। জুলাই বিপ্লবের পর মিডিয়াগুলো দাবি করেছে যে বিগত হাসিনা সরকারের আমলে তারা নানাভাবে চাপে ছিলেন বলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখালিখি করতে নানাক্ষেত্রেই অপারগ হয়েছে।

দেশের সংবাদমাধ্যমগুলোর এই ওজর অনেকাংশেই মেনে নিয়েছে সাধারণ মানুষ।

সেই বিবেচনায় বর্তমানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নতুন করে তার পক্ষে লিখলে তার কলম ভেঙে দেওয়া হবে-সমন্বয়ক হাসনাতের এই বক্তব্যকে স্বাগতই জানিয়েছে দেশবাসী।

কিন্তু একটি গণমাধ্যম ইনিয়ে-বিনিয়ে ইচ্ছামতো লেখালিখির স্বাধীনতার পক্ষে, এমনকি শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পক্ষে লেখারও স্বাধীনতা চেয়ে বসেছে।

হাসনাতের কলম ভাঙতে চাওয়াকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবেও দেখছে পত্রিকাটি।

ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে তাদের নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে,

“ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

তার এই মন্তব্য সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন?”

বিতর্কিত এই পোস্টকে অনেকে হঠকারিতা সাব্যস্ত করছেন।

তাদের যুক্তি হলো, জুলাই বিপ্লবের আগে যদি গণমাধ্যমগুলো সত্যিকার অর্থে চাপের কারণেই ফ্যাসিবাদের বিপক্ষে কলম ধরতে না পেরে থাকে, তাহলে এখন কীসের জন্য ফ্যাসিবাদের পক্ষে লেখার স্বাধীনতা চায়?

এরমানে কি ফ্যাসিস্ট হয়ে ওঠার স্বাধীনতা চাচ্ছে কিছু গণমাধ্যম?

এদিকে, কিছু গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, স্বাধীনভাবে কাজ করতে পারলে তারা নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন।

তবে যদি ক্ষমতার চাপ থাকে, তা হলে তাদের কলমের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT