নোটিশ:
শিরোনামঃ
দাবা অলিম্পিয়াডে গুয়াতেমালাকে হারাল বাংলাদেশ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ফার্মাসিস্টকে ওষুধ বিক্রেতা নয়, স্বাস্থ্যসেবার অংশ হিসেবে দেখতে হবে লন্ডনে ১ নভেম্বর ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’, ঐতিহ্য-ব্যবসা ও কমিউনিটি ঐক্যে জোর কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে আর আড়ালে রাখা যাবে না রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটি নিয়ে বিরোধ, চার পরিবারের পথ বন্ধের অভিযোগ ইবির আইন অনুষদ থেকে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৯ জন

জাতীয় পার্টির দুর্গে ‘লাঙলের জানাজা’, রংপুরে ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৬ বার দেখা হয়েছে
লাঙলের জানাজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে চরম ভরাডুবির পর জাতীয় পার্টির প্রতীক ‘লাঙল’ ঘিরে জানাজার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও একটিতে জয় না পাওয়ায় দলটির চার দশকের দুর্গে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছে।

রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর প্রতীকী প্রতিবাদের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, একটি লাঙল সামনে রেখে জানাজার নামাজ আদায় করা হচ্ছে। জাতীয় পার্টির ঐতিহ্যবাহী প্রতীক ‘লাঙল’কে ঘিরে এমন আয়োজন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, জাতীয় পার্টি সারাদেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় পায়নি। রংপুর—যা দীর্ঘদিন ধরে দলটির ‘দুর্গ’ হিসেবে পরিচিত—সেখানেও ঘটেছে চরম ভরাডুবি। দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থান অর্জন করেন।

এই রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই রংপুরে উত্থান ঘটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের। জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছে জামায়াত এবং একটি আসনে জিতেছে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে একসময়কার লাঙল-নির্ভর ভোটব্যাংকে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত মিলেছে।

ভাইরাল ছবিটি কয়েকটি ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।’ তবে ছবিটি কোথায় এবং কবে তোলা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার ছবিটি পোস্ট করে ‘আমিন’ মন্তব্য করেছেন। অপরদিকে, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি তার পোস্টে জাতীয় পার্টির রাজনৈতিক ‘ইন্তেকাল’ হয়েছে বলে মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে ছবিটি ঘিরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একপক্ষ একে রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন। অন্যপক্ষ বলছেন, এটি অতিরঞ্জিত ও অসম্মানজনক উপস্থাপন।

রংপুর শহরই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর রাজনৈতিক ঘাঁটি। তার হাত ধরেই এই অঞ্চলে জাতীয় পার্টির শক্ত অবস্থান গড়ে ওঠে। তবে এবারের নির্বাচনে সেই ঐতিহ্য ভেঙে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আবেগের রাজনীতি থেকে সরে এসে ভোটাররা নতুন সমীকরণের দিকে ঝুঁকেছেন।

এদিকে ভোটের দিন সকাল থেকে জিএম কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি। রংপুরের সেনপাড়ার স্কাই ভিউ নিবাসে অবস্থান করলেও তিনি গণমাধ্যমের সামনে আসেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে তিনি নীরবে রংপুর ছেড়ে ঢাকায় চলে গেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রংপুরে জাতীয় পার্টির আসনশূন্য অবস্থান ও জামায়াত জোটের উত্থান উত্তরাঞ্চলের রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তবে উন্নয়ন বৈষম্য ও আঞ্চলিক বঞ্চনার প্রশ্নে কার্যকর উদ্যোগ না এলে তিস্তা বেষ্টিত কৃষিনির্ভর এই অঞ্চলে অসন্তোষ থেকেই যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT