নোটিশ:

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ – সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে
5 AUGUST

বাংলাদেশের ইতিহাসে আরও একটি নতুন দিবস যুক্ত হলো। প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে এই দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে এই দিন রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে।

দেশের ইতিহাসে জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঠিক কোন ঘটনার স্মরণে এ দিবস ঘোষণা — তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এ নিয়ে শিগগিরই সরকারি উদ্যোগে নানা আয়োজনের ঘোষণা আসবে।

এ ঘোষণার মধ্য দিয়ে জাতীয় ক্যালেন্ডারে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ দিন। নতুন এই ছুটির দিনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT