লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনুষ্ঠিত রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু ব্র্যাক ব্যাংকের সহায়তায় কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ শুরু

লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, যুক্তরাজ্য প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা

প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (জিসিএ ইউকে)-এর বার্ষিক পিকনিক আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ইলফোর্ডের ভ্যালেনটাইন্স পার্কে আয়োজিত এ পিকনিকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা পরিবার-পরিজন ও অতিথিসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশ নেন।

দুপুর ১২টার মধ্যে অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থানে উপস্থিত হলে পুরো পার্ক এলাকা বৃহত্তর চট্টগ্রামবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিনের ব্যস্ততার পর একসঙ্গে মিলিত হয়ে আনন্দ, আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন উপস্থিত সবাই।

পিকনিকের মূল আকর্ষণ ছিল দিনব্যাপী নানা আয়োজন। মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জিসিএ ইউকের সদস্য, তাদের পরিবারের সদস্য ও অতিথিরা গান, আবৃত্তি, অভিনয়, ছড়া, কৌতুক, ধাঁধা ও স্মৃতিচারণসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

দুপুরে বিশেষ খাবার পরিবেশনের পর বিভিন্ন বয়সের মানুষের জন্য খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের খেলাধুলা, নারীদের বালিশ খেলা ও বল নিক্ষেপ এবং পুরুষদের রশি টানাটানি ছিল অন্যতম আকর্ষণ। খেলাধুলার আয়োজন সম্পন্ন করতে জাওয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পিকনিকে দেশীয় সংস্কৃতি ও খাবারেরও বিশেষ উপস্থিতি ছিল। চা-নাশতা, বিভিন্ন ধরনের পিঠা, চনামুড়ি, পিয়াজি, আমের চাটনি ও ফুচকাসহ নানা দেশীয় খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি কোণার চাটগাইয়া স্টলের আয়োজনও অংশগ্রহণকারীদের মধ্যে সাড়া ফেলে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জিসিএ ইউকের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, কনভেনিং কমিউনিটির কনভেনার ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মীর রাশেদ আহমেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, মো. আরশাদ মালেক, মোহাম্মদ আলী, মুনির মাহমুদ, হাসান আনোয়ার, মো. আলী রেজা, সুজন বড়ুয়া, অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর ও ব্যারিস্টার জিল্লুরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা।

দিনটির আবহাওয়া কখনো মেঘলা ছিল, মাঝেমধ্যে হালকা বৃষ্টিও হয়। তবে পিকনিকের আনন্দে ভাটা পড়েনি। আয়োজন সফল করতে লুনা তানজিনা, নূরুন্নবী আলী, কুতুবুল আলম, আসমা আলম, মো. আব্দুল হালিম, মাওলানা মোহাম্মদ হাসান, রেজাউল করিম, মাহবুবুর রহমান, মোহাম্মদ ফয়েজ জামান ও সায়েমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন।

আয়োজকেরা জানান, এ পিকনিকের উদ্দেশ্য ছিল বিনোদনের পাশাপাশি প্রবাসে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। অংশগ্রহণকারীরাও আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা জানান।

সমাপনী বক্তব্যে ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং কনভেনার ও ট্রাস্টি ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান পিকনিক সফল করতে শ্রম, সময় ও সহযোগিতা দেওয়া সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT