রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা

রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের লক্ষ্যে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্যা আঃ রাকিব।

তালা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

সংগঠনের সভাপতি মো. তানভীর হোসেন বলেন, ‘তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।’

সাধারণ সম্পাদক মোল্যা আঃ রাকিব বলেন, ‘তালা উপজেলার প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে শিক্ষা, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।’

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT