বিসিসিআই-এর নরম সুর, ভারতের জার্সিতে থাকবে ‘পাকিস্তান’ লেখা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিসিসিআই-এর নরম সুর, ভারতের জার্সিতে থাকবে ‘পাকিস্তান’ লেখা

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে
বিসিসিআই

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সিতে আয়োজক দেশের নাম লোগোর নিচে উল্লেখ থাকতে হয়। সেই নিয়ম অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দলের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকবে। তবে শুরুতে বিসিসিআই ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ না লেখার পক্ষে অবস্থান নিয়েছিল।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তি জানায় এবং আইসিসির হস্তক্ষেপ কামনা করে। পিসিবির একজন কর্মকর্তা বলেন, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে আসছে। তারা পাকিস্তানে খেলতে আসেনি, এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক পাঠাতেও রাজি নয়। এবার শুনছি, আয়োজক দেশের নাম জার্সিতে রাখতেও চায় না। আশা করি, আইসিসি এমন সিদ্ধান্ত অনুমোদন করবে না।”

পিসিবির অভিযোগ ও আইসিসির হস্তক্ষেপের পর বিসিসিআই তাদের অবস্থান বদলায়। বিসিসিআই-এর নতুন সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া নিশ্চিত করেন যে, ভারতের জার্সিতে আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দেশের নাম লেখা থাকবে। তিনি বলেন, “আইসিসির নির্দেশনা অনুসরণ করেই আমরা জার্সি তৈরি করব।”

তবে জার্সির বিষয়ে সিদ্ধান্ত নিলেও বিসিসিআই এখনো নিশ্চিত করেনি যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠাবে কি না। করাচিতে ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হবে। তার একদিন আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজনের নিয়ম রয়েছে, যেখানে সব দলের অধিনায়ক উপস্থিত থাকেন।

উল্লেখ্য, ভারত ২০০৮ সালের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে ক্রিকেট দল পাঠায়নি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে, যেখানে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT