জনতার চাওয়া জানতে ফেসবুকে পোস্ট দিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

জনতার চাওয়া জানতে ফেসবুকে পোস্ট দিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৩ বার দেখা হয়েছে
জনতার চাওয়া জানতে ফেসবুকে পোস্ট দিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার

জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক যিনি সম্প্রতি বিডিআর বিদ্রোহের বিচারে কমিশন গঠনের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করেছেন, তিনি তার ফেসবুকে জনগণের কাছ থেকে ‘পাবলিক ডিমান্ড’ শুনতে চেয়েছেন। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো:

“বাংলাদেশে এই মুহূর্তে পাবলিক ডিমান্ড সমূহ—
১. বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত সাপেক্ষে বিচার,
২. বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ,
৩. জুলাই বিপ্লবের ঘোষণাপত্র,
৪. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকানো,
৫. হত্যাকারী পুলিশ, র্যাব এবং বিজিবির বিচার এবং পুলিশ ও অন্যান্য সংস্কার সংস্কার,
৬. শ্রমিকের বেতন নিশ্চিতকরণ,
৭. শাপলা এবং মোদীবিরোধী আন্দোলনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার,
৮. সংবিধান পুনর্লিখন….
আরও মনে থাকলে বলুন। অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পারবে বা সদিচ্ছা আছে? আর তার উপর কিছু ব্যাপারে বিএনপির মতো বড় দলের আপত্তি। হয়তো এত ইস্যু অতিদ্রুত সমাধান করা সম্ভব না, কিন্তু এতদিনেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পড়েনি।”

সমন্বয়ক মাহিন সরকারের ফেসবুক পোস্টটি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

তিনি জনগণের অভ্যন্তরীণ চাওয়া পূরণের জন্য একযোগভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের উদ্যোগে কীভাবে এসব দাবির বাস্তবায়ন হতে পারে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তবে, তার পোস্টে উল্লেখিত বিভিন্ন দাবির প্রতি জনগণের আগ্রহ এবং সমর্থন স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বিশেষ করে, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন নিশ্চিতকরণ, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কারসহ আরও অনেক ইস্যুতে গভীর চিন্তা-ভাবনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি সরকারের সদিচ্ছা এবং কার্যকর পদক্ষেপের উপর প্রশ্ন রেখে জনগণের মধ্যে স্বচ্ছতার দাবি তুলেছেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT