কুবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সায়েম-রায়হান

- আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
- ৭ বার দেখা হয়েছে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতার্কিক সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল সায়েম এবং সাধারণ সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. রায়হান।
মঙ্গলবার (৫ মে) সদ্য সাবেক সভাপতি সীমান্ত মিয়া ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান টিপু, সাদিয়া জাহান প্রোমি, এহসানুল হক ও ট্রপা বড়ুয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না আক্তার।
সাধারণ সম্পাদক মো. রায়হান বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তি, বিশ্লেষণ ও সচেতনতা বাড়িয়ে একটি প্রাণবন্ত বিতর্ক সংস্কৃতি গড়ে তোলাই তার লক্ষ্য।
সভাপতি আবদুল্লাহ আল সায়েম বলেন, নেতৃত্বকে তিনি দায়িত্ব হিসেবে দেখছেন এবং দলের সদস্যদের নিয়ে যুক্তি ও মেধার চর্চায় সংগঠনকে নতুন উচ্চতায় নিতে চান।





Leave a Reply