কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত

- আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
- ৮ বার দেখা হয়েছে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘কেমিক্যাল সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) পদে মাস্টার্স ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আবু তোহা মো. সাকিব এবং সাধারণ সম্পাদক পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের রিফাত হোসেন নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ও ইব্রাহিম। মহিলা বিষয়ক সম্পাদক জারিন তাসনিম, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক সামিহা ইসলাম ও সহ-যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক পুজা দেব। ক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ আল মারুফ ভূইয়া, সহ-ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সেমিনার বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোয়াইবা আক্তার কলি, পরিবেশ বিষয়ক সম্পাদক আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাকিল ইবনে মোরশেদ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরাফাত হোসেন।
সাধারণ সম্পাদক রিফাত হোসেন বিভাগের আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান নেতৃত্ব কেমিক্যাল সোসাইটিকে আরও এগিয়ে নিতে কাজ করবে।
সহ-সভাপতি আবু তোহা মো. সাকিব বলেন, তারা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ, শ্রেণিকক্ষের উন্নয়ন, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ বৃদ্ধিতে কাজ করতে চান।





Leave a Reply