চাকরি ছাড়ার ছয় বছর পরও পিছু ছাড়ল না বদলী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

চাকরি ছাড়ার ছয় বছর পরও পিছু ছাড়ল না বদলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৫৩ বার দেখা হয়েছে
বদলী আদেশ

মামুন অর রশীদ নামক এক কলেজ শিক্ষক চাকরি ছেড়েছেন এখন থেকে প্রায় ছয় বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। অথচ শিক্ষা মন্ত্রণালয় থেকে করা আজ এক বদলী আদেশে তাকে সাপাহার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পদ থেকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলী দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এই কলেজ শিক্ষক নিজের ফেসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন। চাকরি ছাড়ার প্রায় ছয় বছর পরও বদলি তার পিছু ছাড়ল না এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

মামুন অর রশীদ বলেন, “এত বছর পরও বদলি আদেশ পেয়ে আমি হতবাক। চাকরি ছাড়ার পরেও শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।” তিনি আরও বলেন, “এটা সত্যিই অদ্ভুত যে, চাকরি ছেড়েছি প্রায় ছয় বছর, কিন্তু আজও আমার নাম বদলির তালিকায়! এটা শুধু আমার জন্য নয়, অন্যান্যদের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে, যেখানে প্রশাসনিক কাজের সঠিকতা এবং সময়োপযোগিতা নিয়ে সন্দেহ জাগে।”

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়ায় অনেকে মজা করছেন, তবে কিছু ব্যক্তি প্রশাসনিক জটিলতা এবং সিস্টেমের দুর্বলতার দিকে ইঙ্গিতও করছেন। একজন শিক্ষক চাকরি ছাড়ার এতদিন পরেও বদলি হওয়ার ঘটনা সত্যি হাস্যকর তো বটেই রহস্যজনকও ।  শিক্ষাখাতের কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

One response to “চাকরি ছাড়ার ছয় বছর পরও পিছু ছাড়ল না বদলী”

  1. 88jllogin says:

    Having trouble logging into 88jllogin Anyone else experiencing issues? Or is it just me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT