নোটিশ:

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এ সময় তিনি হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।

পরিদর্শনকালে উপাচার্য হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম, খাবারের মান ও ভর্তুকিসহ আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ নেন তিনি।

উপাচার্য বলেন, ‘আমি যেদিন দায়িত্ব গ্রহণ করেছি, সেদিনই বলেছিলাম—স্টুডেন্টস ফার্স্ট। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আবাসিক হলগুলো পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার কথা শুনেছি। হলের খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তবে কয়েকটি আবাসিক কক্ষের অবস্থা খারাপ দেখেছি। সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘হলের ক্যান্টিনগুলোর মান নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের পরিকল্পনা রয়েছে। তারা প্রতি মাসে ক্যান্টিনের পরিবেশ, খাবারের মানসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে গ্রেডিং করবে।’

হলের খাবারে ভর্তুকির বিষয়ে উপাচার্য বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং সেখানে ভর্তুকির ব্যবস্থা থাকলে কুবিতেও তা চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT