ব্রিটিশদের থেকেও ভয়ংকর লুটতরাজ করেছে আওয়ামী লীগ সরকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

ব্রিটিশদের থেকেও ভয়ংকর লুটতরাজ করেছে আওয়ামী লীগ সরকার

মোহাম্মদ আফিয়ান
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার দেখা হয়েছে
আওয়ামী লীগ সরকার লুটতরাজ

বৃটিশরা ৪৫ ট্রিলিয়ন পরিমাণ সম্পদ চুরি করেছে ভারতীয় উপমহাদেশে থেকে। এখানে ভারতীয় উপমহাদেশে বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশকে সম্মিলিত ভাবে বোঝানো হয়েছে। পুরো ভারতীয় উপমহাদেশের ৪৫ ভাগের একভাগ যদি বাংলাদেশ ভূখন্ডের আয়তন হয়, তাহলে তারা বাংলাদেশ থেকে ১৯০ বছরে নিছে ১ ট্রিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ।

আওয়ামী লীগ এবং তাদের স্বৈরাচারী ব্যবস্থা গত ১৫ বছরে দেশ থেকে পাচার করেছে ১৫০ বিলিয়ন ডলারের মতো (সোর্স: দৈনিক আমাদের সময়, ২০২৪)।

আওয়ামী লীগ যদি বৃটিশদের মতো ১৯০ বছর ক্ষমতায় থাকতো তাহলে আনুপাতিক হারে তারা পাচার করতো, ১৯০÷১৫=১২.৬৬৬।

অর্থাৎ ১২.৬৬×১৫০=১৮৯৯ বিলিয়ন ডলার বা ১.৯ ট্রিলিয়ন ডলার।

তাহলে চিন্তা করুন কত ভয়াবহ ভাবে আমাদেরকে লুণ্ঠন করেছে এই দলটি।

এখানে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তা আমাদের ইতিহাসের একটি অন্ধকার দিকের প্রতি ইঙ্গিত দেয়। যেখানে একদিকে বৃটিশরা ৪৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ চুরি করে ভারতীয় উপমহাদেশ থেকে, সেখানে বর্তমান আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের সম্পদ পাচার করেছে ১৫০ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এই পরিমাণ অর্থ যে কোনো রাষ্ট্রের জন্য একটি বিশাল ক্ষতি, তা সহজেই অনুমেয়।

যদি আওয়ামী লীগ সরকার বৃটিশদের মতো ১৯০ বছর ক্ষমতায় থাকতো, তবে তাদের দ্বারা পাচার হওয়া অর্থের পরিমাণ ছিল ১.৯ ট্রিলিয়ন ডলার, যা দেশের জন্য একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করত। এর ফলে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান আরও খারাপ হতো এবং দেশের সম্পদে আরও বৃহত্তর ক্ষতি হতো। এই বিশাল পরিমাণ অর্থ পাচারের কারণে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং জনগণের জন্য প্রয়োজনীয় পরিষেবা ও সুযোগ-সুবিধা কমে যায়।

এমন পরিস্থিতি থেকে দেশের অর্থনৈতিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব, যে নেতৃত্ব দেশের প্রকৃত উন্নতি ও কল্যাণে কাজ করবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT