কুবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নেতৃত্বে হামিম–আরেফিন

- আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
- ৯ বার দেখা হয়েছে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাব’-এর পাঁচ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সংগঠনের সাবেক সভাপতি মানছুর আলম অন্তর ও সাবেক সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. হামিম হোসেন এবং সাধারণ সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের আরেফিন মেহেদী।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাছপিক জাহিন রাফী এবং দপ্তর সম্পাদক ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল নোমান।
সাধারণ সম্পাদক আরেফিন মেহেদী বলেন, সিনিয়রদের দিকনির্দেশনা ও সবার সহযোগিতায় সংগঠনকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবেন।
সভাপতি মো. হামিম হোসেন বলেন, লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং একাডেমিক ও সাংস্কৃতিক বিকাশে কাজ করাই তাদের লক্ষ্য। কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।





Leave a Reply