নোটিশ:

কুবিতে নির্দেশনা ও কাউন্সিলিংভিত্তিক ব্যতিক্রমী নবীন বরণ শুরু

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে। প্রথম দিনে অর্থনীতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, পরবর্তী নয় দিন প্রতিদিন দুটি করে বিভাগ কর্মসূচিতে অংশ নেবে। সেশনগুলোতে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, ওবিইভিত্তিক একাডেমিক কাঠামো, শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগে কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম শিক্ষার্থীদের বন্ধু নির্বাচন, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, মাদক ও র‍্যাগিং থেকে দূরে থাকার পরামর্শ দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, বিশ্ববিদ্যালয় জীবন নিজেকে গড়ে তোলার সময় এবং পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল, সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নীতিমালা, একাডেমিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক মানদণ্ড অর্জন জরুরি এবং বিশ্ববিদ্যালয় আউটকাম বেইসড কারিকুলামের দিকে অগ্রসর হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT