নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

জাতিসংঘে ইউনূসের কড়া সতর্কবার্তা: অবিলম্বে দ্বি-রাষ্ট্র সমাধান ছাড়া ফিলিস্তিন সংকটের অবসান অসম্ভব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে
Dr Yunus

গাজার মানবিক বিপর্যয় ও নির্বিচার গণহত্যার নিন্দা, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতেই ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে পারবে এবং কেবল তখনই প্রকৃত ন্যায়বিচার কার্যকর হবে।

ইউনূস বলেন, “আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি। কিন্তু আজ আমাকে সতর্ক করতে হচ্ছে— চরম জাতীয়তাবাদ, ধ্বংসাত্মক ভূরাজনীতি এবং অন্যের দুঃখে ঔদাসীন্য বহু দশকের অর্জনকে ভেঙে দিচ্ছে।” তিনি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে জানান, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগণ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে এবং হাসপাতাল ও স্কুল ধ্বংস করা হচ্ছে।

তিনি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের পর্যবেক্ষণের সাথে একমত পোষণ করে বলেন, সবার চোখের সামনেই নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। কিন্তু মানবজাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। ইউনূস সতর্ক করে বলেন, এই ব্যর্থতা ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কখনো ক্ষমা করবে না।

বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা আহ্বান জানান, বিশ্ব সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT