“আমরা আপনার পাশে আছি”—জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসকে বিশ্বনেতাদের আশ্বাস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

“আমরা আপনার পাশে আছি”—জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসকে বিশ্বনেতাদের আশ্বাস

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে বিশ্বের প্রভাবশালী কয়েকজন সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার এক হোটেল স্যুটে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবার্গারের নেতৃত্বে গঠিত প্রতিনিধিদল ড. ইউনূসের নেতৃত্ব, দারিদ্র্য বিমোচনে অবদান ও সামাজিক ন্যায়বিচারের প্রতি দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, “আমরা আপনাদের পাশে আছি, বাংলাদেশের এই পরিবর্তনের সময় সহযোগিতা করব।”

স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মরিশাসসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতিসংঘের সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি, কূটনীতিক এবং আন্তর্জাতিক মানবাধিকার নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে কেরি কেনেডি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি উল্লেখযোগ্য।” নেতারা আরও জানান, দীর্ঘদিনের দুর্নীতি ও অপশাসনের পর দেশ এখনো নানা চ্যালেঞ্জের মুখে আছে, তবে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে তারা পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত।

অপ্রত্যাশিত এই সমর্থনে আবেগাপ্লুত ড. ইউনূস দেশটির সংকটকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, “আমরা ১৫ বছরের একটি ৯ মাত্রার ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছি। জনগণের প্রত্যাশা দ্রুত পরিবর্তনের, যদিও সম্পদ সীমিত। তবুও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে আমাদের এগোতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT