নোটিশ:
শিরোনামঃ
৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

ইসরায়েলের চার স্থানে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে
yemen houthi attack on israel

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোয় দাবিদার হয়েছে। গাজার সাম্প্রতিক সামরিক অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ইয়াহিয়া সারি জানান, এই হামলায় তারা ইসরায়েলের চারটি কৌশলগত স্থানে আঘাত হেনেছে—হাইফা বন্দর, নেগেভ অঞ্চল, উম্ম আল-রশরাশ (আইলাত) ও বিরসেবা। একাধিক ড্রোন ব্যবহার করে তারা প্রত্যেক স্থানে সফলভাবে আঘাত করেছে। সারির ভাষায়, “গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে এবং অবরোধ তুলে নেওয়া না হলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অপরদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এখনো হুথিদের এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, গাজার অবরোধ ও ধারাবাহিক সামরিক হামলা হুথিদের তৎপরতার মূল কারণ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩১ জন নিহত ব্যক্তি ত্রাণের অপেক্ষায় ছিল। একই সময়ে আরও ৫১৩ জন আহত হয়েছেন।

খাদ্য সংকটের কারণে অনাহারে মারা গেছে আরও পাঁচ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এতে গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, যার মধ্যে ১০৩ জন শিশু।

গত কয়েক মাস ধরে হুথি বিদ্রোহীরা প্রায় নিয়মিত ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। তবে এবার হাইফা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে হামলার দাবি এই সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক মহল এই উত্তেজনা শিথিলের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা জোর দিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT