নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-12 160532

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট চার দিনের সরকারি সফরে শনিবার (১২ এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন। সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন শীর্ষ সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুট গত ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং এটাই তার প্রথম সরকারি বাংলাদেশ সফর। এর আগে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জোহানেস জুট বলেন, “বাংলাদেশের জনগণের সঙ্গে আমার বন্ধুত্ব এবং তাদের সৃজনশীলতা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের প্রতি অঙ্গীকার সবসময়ই আমাকে মুগ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “আমি যখন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব ছাড়ি, তারপর গত এক দশকে যে রূপান্তর বাংলাদেশে হয়েছে, তা সরাসরি দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে এবং প্রতিবছর দুই মিলিয়ন তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডাচ নাগরিক জোহানেস জুট ১৯৯৯ সালে বিশ্বব্যাংকে যোগ দেন। তিনি ব্রাজিলসহ বিভিন্ন দেশের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওপিসিএস-এ কৌশল, ফলাফল, ঝুঁকি ও শিক্ষার পরিচালক হিসেবেও কাজ করেছেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর বিশ্বব্যাংক ছিল বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের একজন। এ পর্যন্ত তারা বাংলাদেশে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে, যার বড় অংশই অনুদান বা সহজ ঋণের আওতায়। বর্তমানে আইডিএর সহায়তাপ্রাপ্ত বিশ্বের অন্যতম বৃহৎ প্রকল্প বাংলাদেশে পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT