ভূরুঙ্গামারীর শিশু সিফাতের মাথায় বিরল রোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ভূরুঙ্গামারীর শিশু সিফাতের মাথায় বিরল রোগ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আশরাফুল আলমের এক বছর বয়সী ছেলে সিফাত জন্মের সময় থেকেই মাথায় বিরল রোগে আক্রান্ত। ছোট্ট সিফাতের মাথার এই জটিল সমস্যার কারণে তার পরিবার এখন গভীর উদ্বেগ ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে।
পরিবারটি এরই মধ্যে ভূরুঙ্গামারী ও রংপুরের একাধিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। তবে স্থানীয় চিকিৎসকরা শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সিফাতের বাবা আশরাফুল আলম ও দাদা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নানা মারা গেছে। সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়।
তাদের বাড়ি ভূরুঙ্গামারী সাদ্দাম মোড় থেকে সামাদের ঘাট যাওয়ার পথে, দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুলের পাশে। শিশুটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অথচ অর্থাভাবে তার চিকিৎসা থেমে আছে।
সিফাতের মা-বাবা মানবিক সহায়তার জন্য দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বছরের নিষ্পাপ শিশু সিফাত এখন জীবন-মৃত্যুর মাঝপথে লড়ছে। হয়তো আপনার একটি সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো, ফিরিয়ে আনতে পারে এক অসহায় পরিবারের মুখে হাসি।
একজন মানুষকে বাঁচানো মানে যেন পুরো মানবতাকেই বাঁচানো। আসুন, মানবতার তাগিদে সিফাতের পাশে দাঁড়াই।
যোগাযোগ ও সহযোগিতার নম্বর: ০১৭৭৬-৮৮৪৬৫১, ০১৭৫০-৪৬২৫১৭

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT