নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ৫ মামলার পলাতক আসামি সোহেল রানা গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে
1000286334
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও র‌্যাবের সহযোগিতায় ৫টি মুলতবি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল রানা (৩০)-কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল এসআই মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানা (৩০), পিতা—মোঃ আজাহার আলী, সাং—ছোট খাটামারী, থানা—ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রাম। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোট ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল।
আসামির বিরুদ্ধে থাকা মামলাগুলো হলো, দায়রা নং—৩৬/২০, জিআর নং—১৪৬/১৯ (নাগেশ্বরী), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং—১১, তারিখ—০৯/০৬/২০২৪; ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক), রংপুর কোতয়ালী থানার মামলা নং—৫৭, তারিখ—২২/০৪/২০২২; ধারা—৩৬(১) সারণির ১৯(ক), জিআর নং—৩৩৯/২৩ (সিরাজগঞ্জ); ধারা—৩৬(১) সারণির ১৯(ক)/৪১, জিআর নং—৬১/২০ (লালমনিরহাট); ধারা—৩৬(১) সারণির ১০(ক)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, গ্রেফতারকৃত সোহেল রানাসহ মোট চারজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT