উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

দোয়া শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আহতদের পাশে থাকতে আমাদের জনশক্তিরা সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে আমাদের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে রক্তও দিয়েছেন।”

শাখা শিবিরের দফতর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমরা অতীতে যেমন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে রাজপথে থেকেছি, আজ বিপদের সময়েও তাদের পাশে দাঁড়িয়েছি। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতিও গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল (সোমবার) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান। এই মর্মান্তিক ঘটনায় অনেক শিক্ষার্থী আহত ও নিহত হন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT