নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

আলাস্কা বৈঠকের আগে পুতিনকে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে
trump-putin-meeting

১৪ আগস্ট ২০২৫

কয়েকদিনের মধ্যে আলাস্কার অ্যাঙ্কোরেজে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন— পুতিন রাজি না হলে তাকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, হবে। খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।” বার্তাসংস্থা আনাদোলুর খবরে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার পথও খুলে যেতে পারে।

ট্রাম্প জানান, দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালো এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। প্রথম বৈঠকে পরিস্থিতি ও অবস্থান যাচাই করা হবে। যদি ফল ইতিবাচক হয়, তবে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে—যাতে পুতিন ও জেলেনস্কিও অংশ নিতে পারেন। তবে যদি তিনি মনে করেন প্রথম বৈঠক ফলপ্রসূ নয় বা প্রয়োজনীয় উত্তর মেলে না, তবে দ্বিতীয় বৈঠক হবে না।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। ওই বৈঠককে তিনি ‘খুব ভালো’ এবং ‘অত্যন্ত আন্তরিক’ বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT