ঠাকুরগাঁও সীমান্ত : তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ঠাকুরগাঁও সীমান্ত : তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও সীমান্ত

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে সীমান্তের ৩৭৪/১-এস নম্বর পিলার থেকে প্রায় ২০০ গজ ভেতরে ভারতের মাটিতে এ ঘটনা ঘটে।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা গেছে, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালনকালে ওই তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বেলপুকুড় গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, আটককৃতদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। বিকেলে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ও আন্তঃদেশীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বুধবার ভোরে ৩৭৪/১-এস নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে, যেখানে বিএসএফ টহল দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং তাদের পরিচয় নিশ্চিত করেছে বিজিবি। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে যাতে আটক নাগরিকদের দ্রুত ফেরত আনা যায়।

সীমান্ত অঞ্চলে এমন ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে, তাই সচেতনতা ও দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT