নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১১, সম্পর্ক ছিন্ন দুই দেশের

আন্তর্জাতিক ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে
2025-07-24T081703Z_1633814273_RC2VSFAU3WIB_RTRMADP_3_THAILAND-CAMBODIA-1753346102

থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্তে বৃহস্পতিবার সকালে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষে ব্যবহৃত হয়েছে ভারী অস্ত্র, রকেট এবং যুদ্ধবিমান।

ঘটনাটি ঘটে থাইল্যান্ডের সুরিন প্রদেশে অবস্থিত বিতর্কিত প্রাচীন ‘প্রাসাত তা মোয়ান থোম’ মন্দিরের কাছে, যা কাম্বোডিয়ার সীমান্ত ঘেঁষা। গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাম্বোডিয়ার সেনাদের গুলিতে মে মাসে একজন সৈন্য নিহত হওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছিল। ফেব্রুয়ারিতে থাই পুলিশ ওই মন্দির এলাকায় কাম্বোডিয়ান পর্যটকদের জাতীয় সংগীত গাইতে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবারের সংঘর্ষে থাইল্যান্ডের বেশ কয়েকটি হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণের ফলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাল্টা বিমান হামলা চালিয়েছে, তবে কাম্বোডিয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

উভয় দেশই প্রথম হামলার জন্য একে অপরকে দায়ী করেছে এবং এরই মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। থাইল্যান্ড জানিয়েছে, তারা তাদের সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT