প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে সরকার পতিত আওয়ামীলীগের পথ অনুসরণ করছে–জাতীয় শিক্ষক ফোরাম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে সরকার পতিত আওয়ামীলীগের পথ অনুসরণ করছে–জাতীয় শিক্ষক ফোরাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। গত ৩০ আগস্ট শনিবার সকালে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সংগঠনের সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বিষয়ে সার্কুলার প্রকাশ পেলেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টিকে অবজ্ঞা করা হয়েছে। শুধু তাই নয়, শব্দের মারপ্যাঁচে ট্রান্সজেন্ডারকেও শিক্ষক হিসেবে নিয়োগ এর পাঁয়তারা করা হচ্ছে। কোমলমতি শিশুদের মানসপট থেকে ধর্মীয় চেতনা মুছে দিতেই ধর্মীয় শিক্ষক নিয়োগে পতিত সরকারের মত বর্তমান সরকারও একই পথ বেছে নিয়েছে।

সভায় সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবিএম জাকারিয়া উল্লেখ করেন, দেশে বিভিন্ন ধর্মের কোটি শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রতিটি ধর্মের জন্য পৃথক পাঠ্যপুস্তক থাকলেও ধর্মীয় শিক্ষক না থাকায় এক ধর্মের বই অন্য ধর্মের শিক্ষক পড়াচ্ছেন, ফলে শিক্ষার্থীরা প্রকৃত ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোকেও এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) প্রভাষক রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক থেকে অনতিবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT