স্পেনে শ্রমিকদের বার্ষিক ৩০ দিনের বেতনসহ ছুটি নেওয়ার অধিকার কার্যকর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

স্পেনে শ্রমিকদের বার্ষিক ৩০ দিনের বেতনসহ ছুটি নেওয়ার অধিকার কার্যকর

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩০৮ বার দেখা হয়েছে

স্পেনে কর্মরত শ্রমিকদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশটির সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শ্রমিকরা এখন থেকে বছরে ৩০ দিনের বেতনসহ ছুটি নিতে পারবেন এবং এই ছুটি নিজেদের ইচ্ছামতো সময়ে গ্রহণ করার অধিকার তাদের থাকবে।

সরকারি গেজেট অনুযায়ী, এই আইন আজ থেকেই কার্যকর হয়েছে। এর ফলে স্পেনে নিয়োজিত সকল শ্রমিক—চুক্তিভিত্তিক হোন বা স্থায়ী—তাঁদের বার্ষিক ছুটি আর কেবল কোম্পানির মনঃপূত সময়েই নিতে বাধ্য থাকবেন না।

স্প্যানিশ সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শ্রমিকদের কাজের নিরাপত্তা, বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বছরে ন্যূনতম ৩০ দিনের বেতনসহ ছুটি দেওয়ার বিধান রয়েছে।

নতুন বাস্তবায়নের ফলে কর্মস্থলে শ্রমিকদের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

বার্সেলোনায় কর্মরত একজন বাংলাদেশি শ্রমিক মো. আসাদুল ইসলাম বলেন, “আগে আমাদের কোম্পানি ছুটি নির্ধারণ করে দিত, এখন নিজের পরিবার বা প্রয়োজন অনুযায়ী ছুটি নেওয়া সহজ হবে। এটা আমাদের জন্য বড় সুখবর।”

এই নতুন সিদ্ধান্ত স্পেনে বসবাসরত প্রায় ১ কোটি ৯০ লাখ কর্মজীবী মানুষের জন্য এক বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে অভিবাসী কমিউনিটির মাঝে ব্যাপক স্বস্তি বিরাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT