শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী ও জুলাই শহীদ দিবসে বেরোবিতে আসছেন চার উপদেষ্টা, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আওয়ামী দোসরদের নতুন জোট এনডিএফ–এর আত্মপ্রকাশ তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা

শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী ও জুলাই শহীদ দিবসে বেরোবিতে আসছেন চার উপদেষ্টা, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে
Oplus_131072

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হবে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। দিনটি ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে ৬২ ঘণ্টার জন্য ক্যাম্পাসে জারি করা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই সকাল ৯টা পর্যন্ত বহিরাগতদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন।

এদিন বিশ্ববিদ্যালয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। তাঁরা হলেন—আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী গণমাধ্যমকে জানান, প্রধান অতিথি হিসেবে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ শহীদ পরিবারের আরও ২১ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, কালো ব্যাজ ধারণ ও শোক র‍্যালি, শহীদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের কথা রয়েছে। অনুষ্ঠান সফল করতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চলছে সর্বাত্মক প্রস্তুতি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT