নোটিশ:
শিরোনামঃ
নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল

শেরপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী আটক

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে
শেরপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী আটক

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অভিনব কায়দায় ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ কর্ণজোড়া বিওপির আওতাধীন মারেকপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালায় বিজিবির টহল দল। আনুমানিক ভোর ৪টা ১০ মিনিটে চালানো এই অভিযানে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ আটক করা হয়, যার বাজারমূল্য ১৯ লাখ ২৯ হাজার ৬০০ টাকা।

পাচারকারীরা অত্যন্ত চাতুর্যের সঙ্গে সীমান্ত পার হয়ে এই মালামাল বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির তৎপরতায় তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়। অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিপুল পরিমাণ এই ফেইস ওয়াশ আটক করে সীমান্তে অবৈধ পাচার রোধে আবারও নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখল ৩৯ বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধ ও আন্তর্জাতিক সীমানা নিরাপত্তায় দিনরাত ২৪ ঘণ্টা সতর্কভাবে দায়িত্ব পালন করছে তারা। পাশাপাশি দেশের স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT