জুলাই গণঅভ্যুত্থান '২৪ বর্ষপূর্তিতে শেকৃবিতে র‍্যালি অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জুলাই গণঅভ্যুত্থান ‘২৪ বর্ষপূর্তিতে শেকৃবিতে র‍্যালি অনুষ্ঠিত

ফাহিম ফয়সাল (শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪৬ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি ক্যাম্পাসের সয়েল মোড়, এম মহবুবউজ্জামান ভবন,ভিসি বাংলো, টিএসসি সহ ক্যাম্পাসের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন শেকৃবি  উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ,প্রো-ভিসি অধ্যাপক ড. মো: বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো: আরফান আলী। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের   শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও  অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড.আব্দুল লতিফ বলেন,আমাদের বাংলাদেশের ইতিহাসের এটা একটি স্মরণীয় মাস। এ মাসেই বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দীর্ঘ ১৬/১৭ বছর বাংলাদেশের মানুষের উপর যে দুঃশাসন চলছিলো তার পতন হয়েছে। এমাস আমাদের আন্দোলনের মাস। ভবিষ্যতে এই দেশে কখনও স্বৈরাচারের প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে সচেষ্ট থাকবো এবং দেশকে দুর্নীতিমুক্ত করবো এই হচ্ছে আমাদের অঙ্গীকার।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT