নোটিশ:
শিরোনামঃ
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা

শেকৃবিতে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’

মোহাম্মদ ফাহিম ফয়সাল, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
BAU

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা আয়োজন করছে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’।

২ জুলাই (বুধবার) শেকৃবি ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি-১-এ ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং অভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে লেখা আহ্বান করা হয়েছে। ক্যাটাগরি-২-তে ‘জুলাই গণঅভ্যুত্থান-বিষয়ক আলোকচিত্র’ জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ক্যাটাগরি-১-এ সেরা ৩ জন এবং ক্যাটাগরি-২-এ সেরা ৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য থাকবে বিশেষ শুভেচ্ছা উপহার। ২২ জুলাই, ২০২৫ এর মধ্যে নির্ধারিত বিষয়ের উপর লেখা ও আলোকচিত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবির সেক্রেটারি মেহেদী নাঈম বলেন, ‘৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যখন গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শাসকের পতনে জনতার বিজয় নিশ্চিত হয়। এ ঐতিহাসিক ঘটনার স্মৃতি নবপ্রজন্মের মাঝে জাগ্রত রাখতে আমরা আয়োজন করছি ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা’। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আমাদের মুক্তি আন্দোলনের গৌরবময় পাঠ। আমরা বিশ্বাস করি, ইতিহাস ধারণ করেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়। জুলাইয়ের শহীদ ও আহত ভাই-বোনদের স্মৃতি ও ত্যাগের মহিমায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই ছোট পদক্ষেপ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT