নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে শেকৃবি ছাত্রদলের বিক্ষোভ

ফাহিম ফয়সাল (শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭১ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু বারবার নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এই বিষয়ে ছাত্রদলের শেকৃবি শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন,নারীদের সম্মান রক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা জাগ্রত।  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করেন  করেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সম্মান ও ইজ্জেত হানিকারী কোন সংগঠন এদেশের সুনাগরিক হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ জিয়ার আলোয় আমরা সকল শিক্ষার্থীকে আলোকিত করতে চাই। আমরা জাতীয়তাবাদী শক্তি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের পাশাপাশি মেয়েদের ভূমিকা অতুলনীয়। সুতরাং ছাত্রদলের শরীরে এক ফোটা রক্ত থাকতে কোন নারী নির্যাতনকারীর ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT