সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে

১৮ জুলাই ২০২৫

সাকিব আল হাসানের ব্যাটে ঝড় আর বল হাতে কার্যকর বোলিংয়ে অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে মায়ামি ব্লেজ। ফ্লোরিডা ফ্যালকন্সের বিপক্ষে ১৩ রানের জয় পায় দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ঝড় তোলেন সাকিব। ১১ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ২৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৬৩.৬৪। পরে বল হাতেও কম যাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার, ২ ওভারে ১৯ রান খরচায় শিকার করেন একটি উইকেট।

সাকিবের পাশাপাশি অ্যাঞ্জেলো পেরেরার ২২ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে মায়ামি নির্ধারিত ১০ ওভারে করে ৫ উইকেটে ১১০ রান। ফ্যালকন্সের হয়ে সমান ২টি করে উইকেট নেন শিখর ধাওয়ান ও জ্যাক জার্ভিস।

জবাবে ব্যাট করতে নেমে ফ্যালকন্স শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। সর্বোচ্চ ২৫ রান করেন চিরাগ গান্ধী। এছাড়া রোনালদো আলীমোহামেদ করেন ১৬ ও চন্দরপল হেমরাজ করেন ১৪ রান। মায়ামির হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শেহান জয়াসুরিয়া— ২ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। সাকিব নিজের দ্বিতীয় ওভারে ফেরান আলীমোহামেদকে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে জ্যাক জার্ভিসকে টার্গেট করেন সাকিব, মারেন দুটি চার ও একটি ছক্কা। পরের ওভারেও সৌরিন ঠাকারের বিরুদ্ধে মারেন চার-ছক্কা। তবে চতুর্থ ওভারে স্ট্রাইক না পেয়ে সাকিব পরে পঞ্চম ওভারে মালিন্দা পুষ্পাকুমারার বলে ক্যাচ দিয়ে আউট হন।

সাকিবের বিদায়ের পর মূল দায়িত্ব নেন পেরেরা। চারটি চার ও দুটি ছক্কায় গড়া তার ৪৫ রানের ইনিংসে মায়ামি পায় শক্ত ভিত। যদিও শেষদিকে জয়াসুরিয়া ও টম ও’কনেল ব্যর্থ হওয়ায় ইনিংস শেষ হয় ১১০ রানেই।

বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সের মাধ্যমে শেষ পর্যন্ত ১৩ রানের জয় নিশ্চিত করে মায়ামি ব্লেজ।

সংক্ষিপ্ত স্কোর:

মায়ামি ব্লেজ – ১১০/৫ (১০ ওভার) [সাকিব ২৯, পেরেরা ৪৫; ধাওয়ান ২/১০]

ফ্লোরিডা ফ্যালকন্স – ৯৭/৮ (১০ ওভার) [চিরাগ ২৫, আলীমোহামেদ ১৬; জয়াসুরিয়া ৩/১৮, সাকিব ১/১৯]

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT