নোটিশ:
শিরোনামঃ
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা

শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর সফল সমাপ্তি

মোহাম্মদ ফাহিম ফয়সাল, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে
শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী
শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) তিনদিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে শনিবার। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সংগঠন ‘শেকৃবি ফটোগ্রাফি সোসাইটি’-এর আয়োজনে এ প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

লাইফ থ্রু দ্য লেনস২’ শীর্ষক এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ আলোকচিত্রশিল্পীদের তোলা নানান বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত শতাধিক ছবি প্রদর্শিত হয়  প্রকৃতি, জীবনধারা, কৃষি, সামাজিক বাস্তবতা এবং মানবিক আবেগ ফুটে উঠেছে ছবিগুলোতে।

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হওয়া এই জাতীয় প্রদর্শনী চলে শনিবার (২৮ জুন) পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ৩ হাজার ৮০৪টি ছবি জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত শতাধিক সেরা আলোকচিত্র এবং পাঁচটি ফটোস্টোরি প্রদর্শনীতে স্থান পায়। প্রতিযোগিতায় ছিল সিঙ্গেল ফটো (উন্মুক্ত বিষয়বস্তুর ছবি), ফটো স্টোরি (গল্পভিত্তিক ছবি), কৃষি ও প্রকৃতি এবং জুলাই কর্নার প্রদর্শনী।

এ বিষয়ে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. সাজ্জাদ কবীর বলেন, এবারের ন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন এবং এক্সিবিশনটি অনলাইন এবং অফলাইনে ব্যাপক সাড়া ফেলেছে দেশব্যাপী, যার ফলে বহু তরুণ শিক্ষার্থী এবং ফটোগ্রাফাররা চিনছে এবং জানছে আমাদের বিশ্ববিদ্যালয়কে। আমাদের ক্লাব মেম্বারদের নিরলস পরিশ্রমের ফলাফল আজকের এই ন্যাশনাল ইভেন্ট, আমরা আগামীতেও এর চেয়ে বড় ইভেন্ট আয়োজনের আশাবাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নান্দনিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোকচিত্র মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে নতুন মাত্রায় পৌঁছে দেয়।’

দেশের বিভিন্ন প্রান্তের তরুণ আলোকচিত্রশিল্পীদের তোলা নানান বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত শতাধিক ছবি প্রদর্শিত হয়।

তিনদিনের এই প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, এবং স্থানীয় দর্শনার্থীদের বিপুল সাড়া পাওয়া গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রদর্শনী শেষে বিজয়ী আলোকচিত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT