নোটিশ:
শিরোনামঃ
শনিবার মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতিতে মন্দিরগুলো ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই ভারতের স্থলবন্দর বিধিনিষেধ ও পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বুটেক্স ডাই-কেম এক্সপোতে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর তাগিদ বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের সরকারি অর্থের সুরক্ষায় ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারের উদ্যোগ কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ ইউজিসির

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৫

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে
ইউক্রেনে রুশ হামলা,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভলোদিমির জেলেনস্কি, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক সম্প্রদায়, নিষেধাজ্ঞা, জাতিসংঘ, ন্যাটো, বেসামরিক নাগরিক, উদ্ধারকর্মী, ধ্বংসস্তূপ, ইউরোপের নিরাপত্তা, সংঘাত, যুদ্ধ পরিস্থিতি, রুশ আগ্রাসন, ইউক্রেন সংকট

ইউক্রেনে রুশ হামলা বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাত এখনো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শান্তি প্রতিষ্ঠার নানা প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, বরং ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়, দোনেৎস্ক অঞ্চলে এক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু। এ ছাড়া খারকিভ ও ওডেসাসহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ : রাশিয়া কি যুদ্ধ চালানোর জন্য অস্ত্র ও জনশক্তির সংকটে পড়েছে?

ইসরায়েলি দুই নাগরিক -কে ফিলিস্তিনি ভেবে গুলি ফ্লোরিডায়

ট্রাম্পের শুল্ক থেকে ছাড় চায় জাপান

ইলন মাস্ক কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং স্টারলিংক চালুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এ ধরনের হামলাকে ‘নির্লজ্জ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ এবং ন্যাটোর পক্ষ থেকেও হামলার নিন্দা জানানো হয়েছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান এ সংঘাত কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT