নোটিশ:
শিরোনামঃ
পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ আগস্ট, র‌্যাগিং নিয়ে প্রশাসনের কঠোর হুশিয়ারি

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ।
১৫ আগষ্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী (রোববার) ১৭ আগস্ট সকাল ১০টায়। এদিন একযোগে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অনুষদে পাঠদান কার্যক্রম শুরু হবে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‌্যাগিং বিরোধী কঠোর নির্দেশনা জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও র‌্যাগিং বা কাউকে র‌্যাগিং করতে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিভাগীয় সভার অনুমতি ছাড়া কোন বর্ষের শিক্ষার্থী অন্য বর্ষের নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, রোববার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নতুনদের স্বাগত জানিয়ে বলতে চাই, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমিরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি, অনেক বিশ্ববিদ্যালয় কিছু সিট খালি রেখেই তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করে দিয়েছে। কিন্তু আমরা সব সিট পূরণের জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে, সব সিট একসঙ্গে পূরণ করে, সবাইকে একই সময়ে ক্লাস শুরু করানোর পরিকল্পনা নিয়েছি।
তিনি আরও বলেন, তথাকথিত আনন্দের জন্য র‌্যাগিং একটি বড় সমস্যা। শিক্ষার্থীদের মেধার বিকাশে এটি বাধা সৃষ্টি করে, মাথায় চাপ বাড়ায় এবং মানসিকভাবে ভেঙে ফেলে। তবে আমরা এমন একটি পড়াশোনার পরিবেশ বজায় রাখবো, যেখানে শিক্ষার্থীরা স্বস্তিতে শিখতে পারবে। এখানে পড়াশোনা হবে সুসংগঠিত ও র‌্যাগিংয়ের কোনো সুযোগ থাকবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT