রাবি নৃবিজ্ঞান বিভাগের ফুটবল ফিয়েস্তায় চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাবি নৃবিজ্ঞান বিভাগের ফুটবল ফিয়েস্তায় চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে ২৫ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২৪ ব্যাচ।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে দুই দলের মধ্যকার ফাইনাল খেলা শুরু হয়।
খেলায় ২৪ ব্যাচের দেলোয়ার ১টি এবং আল আমিন ১টি গোল করেন। দুইটি গোলেই অ্যাসিস্ট করেন দলের ক্যাপ্টেন বিজয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন দেলোয়ার। বেস্ট গোলকিপার নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।
টুর্নামেন্টে ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন সাইফ আনাম। বেস্ট অর্গানাইজার নির্বাচিত হয়েছেন জেমস হেমব্রম। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন ট্রাইকন প্রপার্টিজ।
টুর্নামেন্টের আয়োজক হিসেবে ছিলেন ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।
এসময় বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল আলম, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT