রাজবাড়ীতে যুবলীগ ও কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

রাজবাড়ীতে যুবলীগ ও কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩) এবং ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬ নম্বর ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)।

গতকাল সোমবার, গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ১ নম্বর গলির মাথা থেকে রাত পৌনে ১০টার দিকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাজেদ মন্ডল ও মমিনুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার আসামিদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT