রাজবাড়ীতে বিনপির বিজয় মিছিল ও সমাবেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

রাজবাড়ীতে বিনপির বিজয় মিছিল ও সমাবেশ

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে কলেজ চত্বরে ৭টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে উপজেলা বিএনরি সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু। এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল, সহ-সভাপতি জাফর আলী মিয়া, আক্তারুজ্জামান সহ উপজেলা ও জংগল ইউনিয়নের নেতা কর্মী ,
ইউনিয়ন সভাপতি ফিরোজ লস্কর সহ ৭টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদ হারুন বলেন, আজ শুধু আনন্দ মিছিল করলে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে কাজ করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT