নির্বাচন ঘিরে রাজবাড়ীতে আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

নির্বাচন ঘিরে রাজবাড়ীতে আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নির্বাচন ঘিরে রাজবাড়ীতে আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ *৩৫৪ ভোটকেন্দ্রে নিরাপত্তায় প্রস্তুত ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এই নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার দুটি সংসদীয় আসনের ৩৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন-এর পরিচালক রোকসানা বেগম এবং সহকারী জেলা কমান্ড্যান্ট ও ভারপ্রাপ্ত রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যরা।

সমাবেশে ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানা বলেন, রাজবাড়ী জেলার ৩৫৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ৩ জন করে সশস্ত্র আনসার সদস্যসহ মোট ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী জেলার দুইটি সংসদীয় আসনে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে ১১টি টিমে ৯৯ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন এর পরিচালক রোকসানা বেগম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে।কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই প্রস্তুতিমূলক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT